Breaking News
Home / TRENDING / শালবনীর জঙ্গলে থেকে উদ্ধার রাইফেলের কার্টিজ, ম্যাগাজিন    

শালবনীর জঙ্গলে থেকে উদ্ধার রাইফেলের কার্টিজ, ম্যাগাজিন    

নিজস্ব সংবাদদাতাঃ

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের শালবনীর আনন্দপুর জঙ্গল থেকে উদ্ধার হল রাইফেলের কার্টিজ ও ম্যাগাজিন। জেলা পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে শালবনী থানার ভীমশোল গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর জঙ্গলে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে আনন্দপুর জঙ্গলের পাশে কদমশোল গ্রামের কাছে মাটির নীচ থেকে একটি স্টিলের কৌটো ভর্তি আর্মসের কার্টিজ উদ্ধার করে পুলিশ।

জেলা পুলিশ সুপারর অলোক রাজোরিয়া জানান, শালবনী থানার আনন্দপুর জঙ্গলের কদমশোল গ্রামের কাছ থেকে একটি বড় স্টিলের কৌটো থেকে ইনসাস কার্টিজ ৫২টি,  এসএলআর কার্টিজ ৫টি, নাইন এমএম কার্টিজ ২২টি, এইটএমএম কার্টিজ ৬৭টি, ৭.৬৫ এমএম কার্টিজ ১৮টি, ইমপ্রোভাইজ কার্টিজ ২৩টি, ইনসাস ম্যাগাজিন ৬টি উদ্ধার করা হয়।

মাটির তলায় পুতে রাখা হয়েছিল স্টিলের কৌটোটি । কে বা কারা জঙ্গলে এভাবে  আর্মসের কার্টিজ রেখে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *