Breaking News
Home / TRENDING / আজকের বাজেটে কী কী চমক থাকতে পারে, জেনে নিন

আজকের বাজেটে কী কী চমক থাকতে পারে, জেনে নিন

ওয়েব ডেস্কঃ

 

মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, আজ লোকসভায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর আগে লোকসভা ভোট থাকার জন্য অন্তর্বর্তী অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল সরকার। তাই এবারের পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর থাকবে গোটা দেশবাসীর।

 

এবারের বাজেটে কয়েকটি বাড়তি বিষয়ে গুরুত্ব দিতে চাইছে সরকার। তার মধ্যে রয়েছে অসংগঠিত ক্ষেত্রে পেনশন প্রকল্পের অগ্রাধিকার, সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির মতো বিষয়। এছাড়া কৃষি ক্ষেত্রে বড় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে আজকের বাজেটে। একইসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্যাকেজ ঘোষণা এবং গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধির পূর্বাভাষ রয়েছে। আবার জল সংকট মোকাবিলা করতে জল সংরক্ষণের ব্যাপারেও গুরুত্ব দিতে চাইছে সরকার।

 

এবারের বাজেটে অর্থনীতিকে চাঙ্গা করতে বিশেষ পদক্ষেপ নিতে পারে সরকার। তার মধ্যে সরকার সবথেকে বেশি গুরুত্ব দিতে চাইছে রপ্তানি বৃদ্ধি করতে। এছাড়া নগদ লেনদেনে আরও রাশ টানা এবং আয় কর ছাড়ের উর্ধ্বসীমা ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করার ঘোষণা করতে পারে অর্থমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *