নীল রায়।
শুক্রবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারের জামিন সংক্রান্ত মামলায় উঠে এল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের সাময়িকভাবে ‘ফেরার’ হওয়ার প্রসঙ্গ। যদিও সিবিআইকেও শীর্ষ আদালতের বিচারপতিরা জানিয়ে দেয়, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া এমন অত্যন্ত উচ্চ পদস্থ আধিকারিকের বিরুদ্ধে কোনও নির্দেশ দিতে পারে না আদালত।
তবে এদিন শেষ পর্যন্ত সারধা মামলায় রাজীবের (Rajiv Kumar) বিরুদ্ধে নোটিস জারি করল শীর্ষ আদালত। শুক্রবার সিবিআইয়ের করা রাজীব কুমারের জামিন খারিজের আবেদনের শুনানির শেষে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ এই নোটিস জারি করেন। এদিন শুনানির শুরুতেই সিবিআইয়ের আইনজীবী কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের জামিন খারিজের আবেদন জানান। সিবিআইয়ের (CBI) আইনজীবী আদালতকে বলেন, তদন্তের স্বার্থে রাজীব কুমারকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। দীর্ঘ সময় রাজীব কুমারের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যায়নি। দীর্ঘ সময় রাজীব কুমার ‘ফেরার’ ছিলেন। বার বার তাঁকে জেরা করার জন্য সমন পাঠালেও তিনি সিবিআই দফতরে হাজির হননি।
শুনানির পর প্রধান বিচারপতি জানান, ‘‘নোটিস জারি করা হল। কারণ তাঁর বিরুদ্ধে ফেরার হওয়ার উদাহরণ পাওয়া গিয়েছে।” প্রধান বিচারপতি সিবিআইয়ের আইনজীবীকে আরও বলেন, “তদন্তকারী সংস্থাকে উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে, রাজীব কুমারকে গ্রেফতার করা প্রয়োজন। কারণ রাজীব কুমার এক জন উচ্চপদে থাকা পুলিশ আধিকারিক।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news