ওয়েব ডেস্ক:
জামিন সংক্রান্ত মামলায় এবার রাজীব কুমারকে নোটিস দিল খোদ সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্ট কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে আগাম জামিন দেয়। নিম্ন আদালতেও জামিন পান রাজীব। প্রত্যেকবারই তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এনে জামিনের বিরোধিতা করেছিল সিবিআই।
শুক্রবার এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, রাজীব কুমার যেহেতু অত্যন্ত উচ্চ পদস্থ অফিসার। ফলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তবেই সিবিআইয়ের আবেদনকে গুরুত্ব দেওয়া হবে। এরপরেই সিবিআইয়ের বিচারপতি জানান, রাজীব কুমার গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাট করেছেন, তার প্রমাণ রয়েছে তাঁদের কাছে। সাক্ষ্যও আছে। আদালতকে যাবতীয় তথ্যপ্রমাণ জমা দেওয়া হবে।
একথা শোনার পরেই রাজীব কুমারকে নোটিস পাঠিয়ে হলফনামা তলব করল দেশের শীর্ষ আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news