Breaking News
Home / TRENDING / মমতার ছবি বিকৃতি: ক্ষমা চাইলে জামিন, বিজেপীনেত্রীকে সাফ জানাল শীর্ষ আদালত

মমতার ছবি বিকৃতি: ক্ষমা চাইলে জামিন, বিজেপীনেত্রীকে সাফ জানাল শীর্ষ আদালত

ওয়েব ডেস্ক:

আগে ক্ষমা চাইতে হবে বিজেপি নেত্রীকে, তারপর জামিন দেব আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সুপারইম্পোজ করায় অভিযুক্ত বিজেপিনেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে মঙ্গলবার এই শর্তই দিল শীর্ষ আদালত। পাশাপাশি কেন প্রিয়াঙ্কা শর্মাকে জেল হেফাজতে নেওয়া হল, রাজ্য পুলিশকে তার জবাবদিহি করতে হবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানায়, প্রিয়াঙ্কা শর্মা লিখিতভাবে ক্ষমা চাইলে তাঁকে জামিন দেওয়া হবে। আদালতের পর্যবেক্ষণ, প্রিয়াঙ্কা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। নির্বাচন চলছে। তাঁর এহেন মন্তব্য কারোর ভাবাবেগকে আহত করতে পারে। কাজেই তাঁকে ক্ষমা চাইতেই হবে।

প্রসঙ্গত, মেট গালায় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ছবিতে মমতার মুখ বসিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন বিজেপির যুব মোর্চা নেত্রী প্রিয়াঙ্কা শর্মা। এরপরই গ্রেফতার হন হাওড়ার বিজেপির যুব মোর্চা নেত্রী। জামিনের আর্জি জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রিয়াঙ্কার পরিবার। জামিনের জন্য আবেদন করেন প্রিয়াঙ্কার আইনজীবী নীরেজ কিষেণ মণ্ডল। তাঁর দাবি, প্রিয়াঙ্কা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি বলেন, প্রিয়াঙ্কা সাধারণ কৌতকবশত এই কাজ করেছিলেন।
আজ মঙ্গলবার এই মামলার শুনানি হয়। এই ঘটনায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মতপ্রকাশের স্বাধীনতা সকলেরই আছে কিন্তু তার অপব্যবহার করা হয়েছে এক্ষেত্রে। যা দুঃখজনক। এইসঙ্গে আদালত জানায়, প্রিয়াঙ্কা শর্মাকে ক্ষমা চাইতে হবে, তারপর বিজেপি নেত্রীর জামিনের আবেদন বিবেচনা করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *