ওয়েব ডেস্ক:
অমিত শাহ’ রোড শো’র আগেই বিজেপির হোর্ডিং খুলে দিল পুলিশ। ধর্মতলায় চরম উত্তেজনা। পুলিশের বক্তব্য, সরকারি জায়গা থেকে নিয়ম মেনেই হোর্ডিং খুলে দেওয়া হয়েছে। এই নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বচসা শুরু হয় প্রশাসনের।
প্রসঙ্গত, আজ অমিত শাহ’র রোড শো ঘিরে সকাল থেকেই তৈরি হয় জটিলতা। প্রথমত শহিদ মিনার থেকে রোড শো শুরু করার অনুমতি দেয়নি পুলিশ। বলা হয়েছে ধর্মতলা রোড থেকে রোড শো শুরু করা যাবে। রোড শো শেষ হওয়ার স্থান নিয়েও রয়েছে বিধিনিষেধ। সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করার কর্মসূচি ছিল বিজেপির। কিন্তু কলকাতা পুলিশের নির্দেশ বিবেকানন্দ ক্রসিংয়েই শেষ করতে হবে বিজেপির সর্বভারতীয় সভাপতির মিছিল।
পুলিশের যুক্তি, তারকা প্রচারের ক্ষেত্রে ২৪ ঘণ্টা আগে প্রশাসনের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে বিজেপি নেতৃত্ব সেনাবাহিনীর কাছে অনুমতি চান। সেনা অনুমতি দেওয়ার পর তাঁরা আর পুলিশের কাছে অনুমতি চাননি। যতক্ষণে তাঁরা পুলিশের কাছে রোড শো-র জন্য অনুমতি চেয়েছেন, ততক্ষণে ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। তাই নিয়ম অনুযায়ী অনুমতি দিতে পারেনি পুলিশ। বিজেপি যদিও শাসকের ষড়যন্ত্রই দেখছে ঘটনায়।
তবে এদিন সকাল থেকেই শহরের বিজেপি সমর্থকদের মধ্যে অমিত শাহ’র রোড শো ঘিরে দেখা গিয়েছে বাড়তি উৎসাহ। কিছুক্ষণ পরেই শুরু হবে গেরুয়া শিবিরের মহামিছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news