Breaking News
Home / TRENDING / শহরে শাহ শো, রাস্তায় উপচে পড়া ভিড়, আকাশে বাতাসে জয় শ্রীরাম ধ্বনি

শহরে শাহ শো, রাস্তায় উপচে পড়া ভিড়, আকাশে বাতাসে জয় শ্রীরাম ধ্বনি

নিজস্ব সংবাদদাতা:

শুরু হয়ে গেল ধর্মতলা থেকে অমিত শাহ’র মেগা রোড শো। মেট্রো চ্যানেল থেকে শুরু হওয়া রোড শো শেষ হবে সিমলা স্ট্রিটে। হুডখোলা গাড়িতে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে দেখতে শহরের রাস্তার দু’পাশে বিজেপি সমর্থকদের উপচে পড়া ভিড়। থেকে থেকে উঠছে জয় শ্রীরাম ধ্বনি। বিজেপি আর অমিত শাহ’র নামে স্লোগানেও কান পাতা দায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়—রোড শো অমিত শাহ’র হলেও সেখানেও পরক্ষে রয়েছেন নরেন্দ্র মোদি। মোদি-মোদি-মোদি ধ্বনি দিচ্ছেন গেরুয়া সমর্থকেরা। সেই হুঙ্কার দিল্লির প্রধানমন্ত্রী বাসভবনে অবধি না পৌঁছলেও রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলতে যথেষ্ট। মোদি হাওয়া যে এখনও অবশিষ্ট, এ যেন তারই প্রমাণ।

শাহ’র সঙ্গে রোড শোয় অংশ নিচ্ছেন রাজ্য বিজেপির তিন শীর্ষনেতা। যথাক্রমে রাহুল সিংহ, দিলীপ ঘোষ ও মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *