নীল রায়।
মহারাষ্ট্রে ভোররাতে বিজেপি ও শরদ পাওয়ারের (Sharad Power) ভাইপোর অজিত পাওয়ার মিলে সরকার গঠনের পর আদালতের তৎপরতা বাড়িয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস, এনসিপি ও শিবসেনা (Shivsena)। সোমবার শুনানির পর মঙ্গলবার সকাল পর্যন্ত রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। বিরোধী পক্ষের দাবি ছিল যত তাড়াতাড়ি সম্ভব করা হোক আস্থা ভোট। যদিও রাজ্যপাল ভগৎ সিং কেশিয়াড়ি ৩০ নভেম্বর আস্থা ভোটের দিন ধার্য্য করেছিলেন।
কিন্তু মহারাষ্ট্রে (Maharashtra) বিরোধীরা চেয়েছিলেন, যত দ্রুত সম্ভব আস্থাভোট নেওয়া হোক। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, আস্থা ভোট নিতে হবে বুধবার। সেই জন্য রাজ্যপালকে প্রোটেম স্পিকার নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিল আদালত। আস্থাভোটের পুরো প্রক্রিয়া দেখানো হবে দূরদর্শনে। সোমবার রাতেই কংগ্রেস (Congress), এনসিপি (NCP) ও শিবসেনা মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে ১৬২ জন বিধায়ককে নিয়ে শক্তি প্রদর্শন করেছে। তাই রাজনৈতিক মহলের ধারণা এখন পাল্টা বিজেপি (BJP) কিছুটা চাপে। আপাতত অপেক্ষা আগামীকালের আস্থা ভোট পর্বের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news