ওয়েব ডেস্ক:
‘আগে দাঙ্গাবাজি বন্ধ করো’, এই ভাষাতেই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আইনজীবীকে ধমক দিল দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত, শনিবার জামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানের নির্যাতনের অভিযোগ তুলে দায়ের হওয়া মামলা সোমবার শুনতে রাজি হয় সুপ্রিম কোর্ট। ইন্দিরা জয়সিংহ-সহ একাধিক বরিষ্ঠ আইনজীবীর দায়ের করা এই মামলা নিলেও কড়া ভাষায় সুপ্রিম কোর্ট নির্দেশ, ‘আগে দাঙ্গাবাজি বন্ধ করো’।
উল্লেখ্য, শনিবার রাতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে CAB বিরোধী আন্দোলন এক সময় উৎশৃঙ্খল হয়ে ওঠে। এই সময় বাসে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এরপর আন্দোলন প্রতিহত করতে ময়দানে নামে দিল্লি পুলিশ। পড়ুয়াদের অভিযোগ, আন্দোলন রুখতে জোর করে ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের ওপর নির্যাতন চালিয়েছে পুলিশ। এমনকী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আসেপাশে মেসে থাকা ছাত্রছাত্রীদেরও ঘর থেকে বার করে মারধর করা করেছে।
উল্লেখ্য, CAB-র বিরোধী আন্দোলনে জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হিংসাত্মক হয়ে ওঠে, আন্দোলনকারীরা সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। মামলাকারীদের পালটা অভিযোগ, পড়ুয়াদের মিথ্যা দোষারোপ করেছ পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news