Breaking News
Home / TRENDING / সংশোধিত ইউএপিএ’র বৈধতা খতিয়ে দেখতে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

সংশোধিত ইউএপিএ’র বৈধতা খতিয়ে দেখতে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক:

সংশোধিত ইউএপিএ’র সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখবে দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত, গত মাসেই পাশ হয়েছে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ (সংশোধনী) আইন (ইউএপিএ)।

মানবাধিকার কর্মী সজল অবস্তি নয়া ইউএপিএ-এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তিনি জানান, ওই আইনের ভিত্তিতে কোনও ব্যক্তিকে জঙ্গি চিহ্নিত করা হলে, নিজেকে প্রমাণ করার সুযোগ নেই। যা সংবিধানের মৌলিক অধিকারকে খর্ব করছে। এই আবেদনের ভিত্তিতে ইউএপিএ’র সাংবিধানিক বৈধতা পরীক্ষা করে দেখবে বলে জানাল শীর্ষ আদালত। এর জন্য কেন্দ্রকে নোটিশও পাঠানো হল।

উল্লেখ্য, গত মাসে ইউএপিএ সংশোধনী বিল পাশ করার পর রাজ্যসভায় এই বিলের চরম বিরোধিতা করে কংগ্রেস-সহ অন্যান্য দল। বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায় বিরোধীরা। উল্লেখ্য, সংশোধনী আইনে, সন্দেহজনক যে কোনও ব্যক্তিকে ‘জঙ্গি’ ঘোষণা করা হতে পারে। আগে শুধুমাত্র সংগঠনকেই নিষিদ্ধ ঘোষণা করা যেত। এবার কোনও ব্যক্তিকে জঙ্গি হিসাবে চিহ্নিত করলে, তিনি বিদেশে যেতে পারবেন না। এমনকি তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত হবে।

তবে কোনও ব্যক্তিকে জঙ্গি ঘোষণা করা হলে অভিযুক্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে আবেদন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের দফতরে। আবেদন করতে হবে ৪৫ দিনের মধ্যে। এরপর সেই আবেদন খতিয়ে দেখবে বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সরকারের সচিব স্তরের কমপক্ষে দুই অবসরপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ে তৈরি করা রিভিউ কমিটি। রিভিউ কমিটি সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *