Breaking News
Home / TRENDING / বিধানসভায় ধুন্ধুমার, শুভেন্দুর দিকে তেড়ে গেলেন কং বিধায়ক, ওয়েলে নামলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় ধুন্ধুমার, শুভেন্দুর দিকে তেড়ে গেলেন কং বিধায়ক, ওয়েলে নামলেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক:

রাজ্য রাজনীতির যে চিত্র বিধানসভা বাইরে দেখা যায় প্রতিনিয়ত এবার কতকটা সেই পরিস্থিতি দেখা গেল বিধানসভার ভেতরেও। দুই দলের বিধায়কদের মধ্যে হাতাহাতি, মারামারি বেঁধে গেল এদিন। শুক্রবার বিধায়ক প্রতিমা রজক বলেন, কাটমানি নিয়ে চাকরিতে নিয়োগ করা হচ্ছে। একথা বলতেই উত্তেজনা চরমে ওঠে। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী পাল্টা হুঁশিয়ারি দেন প্রতিমাকে রজককে। এরপর শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে যান কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়। শেষে পরিস্থিতি সামলা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ইতিহাসে প্রথমবার ওয়েলে নেমে হাতাহাতি রুখলেন খোদ মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বিধানসভায় অধিবেশন চলাকালীন, উত্তরবঙ্গ পরিবহন সংস্থায় নিয়োগ নিয়ে নান প্রশ্ন ওঠে। টাকার বিনিময়ে এনবিএসটিসি’তে স্থায়ী সরকারি চাকরি মিলছে বলেন প্রতিমা রজক। বলেন, মিঠুন বলে একজন বিশাল অঙ্কের কাটমানির বিনিময়ে চাকরি পাইয়ে দিচ্ছে। এই মন্তব্যকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। ইতিমধ্যে এমন মন্তব্যের জন্য প্রতিমা রজককে সতর্ক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

যদিও তাতে অশান্তি কমেনি। প্রতিমা রজকের মন্তব্যের পরই বিধানসভায় দাঁড়িয়ে পাল্টা হুঁশিয়ারি দেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “ওনাকে প্রমাণ করতে হবে। নয়তো বিধানসভার কাছে ক্ষমা চাইতে হবে।” বিধানসভায় কংগ্রেসের বেঞ্চকে উদ্দেশ করে শুভেন্দু অধিকারী আরও বলেন, “পরের বার আর জিততে পারবেন না। সাফ হয়ে যাবেন। মুর্শিদাবাদ ফাঁকা করে দেব।” বিধানসভায় দাঁড়িয়ে পরিবহন মন্ত্রীর এমন হুঙ্কারের পরই ঝামেলা চরমে ওঠে।

ওয়েলে নেমে পড়েন কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্য়ায়। শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে যান ভরতপুরের কংগ্রেস বিধায়ক। সেইসময় তাঁর সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান সুতির কংগ্রেস বিধায়ক হুমায়ুন রেজা। এরপর তৃণমূল বিধায়ক অমল আচার্যের সঙ্গে হাতাহাতি বাঁধে কংগ্রেস বিধায়ক কমলেশের। রীতিমতো মারামারি বেঁধে যায়। পরিস্থিতি সামলাতে নিজের ঘর থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। ওয়েলে নেমে শান্ত করেন বিধায়কদের। দলীয় বিধায়কদের শান্তি বজায় রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীদের সতর্ক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কড়া বার্তা দেন কংগ্রেস ও সিপিআইএম-এর উদ্দেশে। পাশাপাশি, মন্ত্রীদেরও বিরোধী বিধায়কদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আরও সংযত হওয়ার পরামর্শ দেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *