ওয়েব ডেস্ক:
গোয়ালতোড়ে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। এদিন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে এক বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। নিহতের নাম খোকন মাণ্ডি। শুক্রবার ঘরের মধ্যে থেকেই উদ্ধার হয় ওই বিজেপি কর্মীর দেহ। প্রশ্ন উঠছে কে বা কারা খোকন মাণ্ডিকে খুন করল? কেন করল? তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালতোড়ের কালীপুর আদিবাসী পাড়ার বাসিন্দা খোকন মাণ্ডি। পেশায় গৃহশিক্ষক। গতকালও পড়াতে বেরিয়ে ছিলেন। বাড়ি ফেরেন রাত করে। এরপর এদিন সকালে বিছানায় মেলে তাঁর রক্তাক্ত দেহ। খোকনের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে।
এদিকে মৃতের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অর্থাৎ ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয় বিজেপি কর্মী খোকন মাণ্ডিকে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news