Breaking News
Home / TRENDING / অযোধ্যার রায় নভেম্বরেই! বিদেশ সফর বাতিল প্রধান বিচারপতির

অযোধ্যার রায় নভেম্বরেই! বিদেশ সফর বাতিল প্রধান বিচারপতির

ওয়েব ডেস্ক:

টানা ৪০ দিন শুনানির পর বুধবার চূড়ান্ত নাটকীয়ভাবে শেষ হয়েছে অযোধ্যার বাবরি মসজি-রামমন্দির মামলার শুনানি। জল্পনা, হাইটেনশান মামলার রায়দান হতে পারে নভেম্বরে। আর সে কারণেই পূর্ব নির্ধারিত বিদেশ সফর বাতিল করলেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। একটি সংবাদমাধ্যমের সংবাদ অনুযায়ী বিতর্কিত মামলার রায় দেওয়ার বিষয়ে আলোচনার স্বার্থেই আপাতত সফর বাতিল করেছেন প্রধান বিচারপতি।

যদিও ১৮ অক্টোবর দুবাই যাওয়ার কথা ছিল গগৈ-এর। সেখানে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ৩১ অক্টোবর ফেরার কথা ছিল দেশে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওই সফরে যাচ্ছেন না প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, অযোধ্যা জমি মামলায় রয়েছে বিচারপতিদের পাঁচ সদস্যের বেঞ্চ। বেঞ্চের বিচারপতিরা হলেন বিচারপতি শারদ অরবিন্দ বোবডে, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এস আবদুল নাজির। এই টিমের নেতৃত্ব রয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *