Breaking News
Home / TRENDING / জলঙ্গির চরে ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষীদের গুলির লড়াই, নিহত ভারতীয় জওয়ান

জলঙ্গির চরে ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষীদের গুলির লড়াই, নিহত ভারতীয় জওয়ান

ওয়েব ডেস্ক:

ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে আচমকা গুলির লড়াই, বিজিবি-র গুলিতে নিহত এক বিএসএফ জওয়ান। বৃহস্পতিবার মুর্শিদাবাদের জলঙ্গির চর পাইকমারির জিরো পয়েন্টে হঠাৎই বিএসএফ-এর সঙ্গে বিজিবি-র গুলির লড়াই বাধে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিএসএফ জওয়ান বিজয় ভানের। একই ঘটনায় আহত হয়েছেন রাজবীর সিংহ নামে আরও এক জওয়ান। তিনি বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, দু’ পক্ষের মধ্যে ঝামেলা বাধে মাছ ধরা নিয়ে। চর পাইকমারিতে মাছ ধরতে গিয়েছিলেন কয়েকজন ভারতীয় নাগরিক। মাছ ধরতে গিয়ে তাঁরা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পৌঁছে যান। অভিযোগ, এরপর ৩ ভারতীয়কে আটক করে বিজিবি। এদিকে বিএসএফ জওয়ানরা তাঁদের উদ্ধার করতে ঘটনাস্থলে হাজির হয়।

তারপরই বিএসএফ-এর সঙ্গে বিজিবি-র গুলির লড়াই শুরু হয়ে যায়। দুই পক্ষের সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিংয়ের আগেই গুলির লড়াই বেধে যায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিএসএফ জওয়ানের বিজয় ভানের। আহত হন রাজবীর সিংহ। বিজিবি-র এভাবে গুলি চালনোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিএসএফ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *