সূর্য সরকার ।
চরম সীমায় পৌঁছাল রাজ্য-রাজ্যপাল সংঘাত। তপশিলি জাতি ও উপজাতি কমিশন সংক্রান্ত বিল নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও তাঁর মধ্যে যা যা কথোপকথন হয়েছে, তা বিধানসভাকে জানান অধ্যক্ষ, এমনই দাবি করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার রাজ্য বিধানসভা অধিবেশনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) অভিযোগ করেন, রাজ্যপালের জন্যই আটকে রয়েছে এস সি এস টি বিল। এবং সেক্ষেত্রে সংবাদমাধ্যমের একাংশ ভুল তথ্য সম্প্রসারিত করছে বলেও অভিযোগ করেন অধ্যক্ষ। তারপরেই রাজভবনে তরফে চিঠি আসে বিধানসভার সচিবালয়।
সেই চিঠিতে রাজ্যপাল বলেছেন, তপশিলি জাতি ও উপজাতি কমিশন সংক্রান্ত বিল নিয়ে তার তরফে যে জবাব তলব করা হয়েছে সরকারের কাছে, তা কেন করা হয়েছে এবং একই সংগে সেই সংক্রান্ত যে চিঠি চালাচালি রাজভবনের সঙ্গে বিধানসভার হয়েছে, তা প্রকাশ করা হোক। সেই সব তথ্য বিধানসভা অধিবেশনে পেশ করুন অধ্যক্ষ। সেই নিয়ে নতুন করে শুরু সংঘাত। রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের এই তিক্ততা এত সহজে মিটবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news