ওয়েব ডেস্ক:
রাজ্য-রাজ্যপাল সংঘাত পৌঁছল চূড়ান্ত পর্যায়ে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে গিয়ে জগদীপ ধনকড়ের অপসারণের দাবি জানাল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, রাজ্যপাল বিলে সই না করায় বিধানসভার কাজ ব্যাহত হচ্ছে।
প্রসঙ্গত, বিলে সই ইস্যুকে কেন্দ্র করে গত বেশ কয়েক দিন ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাত তৈরি হয়। শাসকদল অভিযোগ, রাজ্যপাল বিল আটকে রেখেছেন। সই করছেন না। উল্টো দিকে বিল আটকে রাখার অভিযোগ উড়িয়ে দেন জগদীপ খনখড়। রাজ্যপালের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট দফতরের কাছে প্রয়োজনীয় নথি চেয়েছিলেন তিনি। কিন্তু সেই নথি এখনও এসে পৌঁছয়নি।
উল্লেখ্য, রাজ্যপাল সই না করায় আটকে রয়েছে এসসি-এসটি বিল। অগ্নিগর্ভ পরিস্থিতিতে আজ প্রথমে বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। এরপর রাজ্যের আঁচ পৌঁছয় দিল্লিতেও। এসসি-এসটি বিল আটকে রাখা বিষয়টি রাজ্যসভাতেও তোলে তৃণমূল সাংসদেরা। আলোচনার অনুমতি চাইলে ডেপুটি স্পিকার না করে দেন। এরপর রাজ্যসভায় প্রতিবাদ দেখিয়ে ওয়াক আউট করে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news