ওয়েব ডেস্ক:
নাগরিকপঞ্জী হবেই, যদিও নাগরিকত্ব বিলের সঙ্গে তার সম্পর্ক নেই। সোমবার সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যেভাবে সরকার তার মতামত স্পষ্ট করেছে, সেভাবেই নাগরিকপঞ্জী নিয়েও নিজেদের অবস্থান জানাবে সরকার।
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে গেলেও বিরোধীদের চরম ক্ষোভের মুখে পড়তে হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। অন্যদিকে নাগরিকপঞ্জী নিয়েও একই বিরোধীতা সামলাতে হচ্ছে অমিত শাহকে। সেই পরিপ্রেক্ষিতে সোমবারই নাগরিকপঞ্জী নিয়ে সরকারের পরিকল্পনা জানান শাহ। তাঁর সাফ কথা, নাগরিকত্ব সংশোধনী বিলের সঙ্গে নাগরিকপঞ্জীর কোনও সম্পর্ক নেই। দেশজুড়ে নাগরিকপঞ্জী তৈরি করা হবে। এই বিষয়ে সংসদে ব্যাখ্যা দেওয়া হবে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news