চ্যনেল হিন্দুস্থান ডেস্কঃ স্ত্রী মারা যাওয়ার পর থেকে কলকাতার ফ্লাটে একাই থাকতেন সৈয়দ নইমুদ্দিন। একাকীত্বই ছিল তাঁর নিত্য সঙ্গি । তাঁর উপর অর্থাভাবও থাবা বসিয়েছিল প্রাক্তন ফুটবলারের জীবনে । যাঁর সঙ্গেই দেখা হত,তাকেই আর্থিক সমস্যার কথা বলতেন তিনি । শুধু মাত্র অর্জুন কিংবা দ্রোণাচার্যর মতো রাষ্ট্রীয় সম্মানেই তিনি ভূষিত হননি। মোহনবাগান রত্ন, ইস্টবেঙ্গলের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, মহামেডানের শান-এ-মহামেডান -এর মতন পুরষ্কারও পেয়েছেন । এর পরও কলকাতার ফ্লাট বিক্রি করে পাকাপাকিভাবে হায়দরাবাদ চলে যেতে হল এশিয়াডের ব্রোঞ্জ পদকজয়ী ফুটবলার নইমুদ্দিন কে । স্ত্রী বিয়োগের পর বেশ কিছুদিন হায়দ্রাবাদে মেয়ের কাছে গিয়ে ছিলেন নইমুদ্দিন। তখন অবশ্য দক্ষিণ কলকাতায় বাইপাসের ধারে ফ্ল্যাটটি তালা বন্ধ অবস্থাতেই পড়েছিল। মাঝে মধ্যে কলকাতাতেও আসতেন। কিন্তু এখনে সম্পূর্ণ একা থেকে কি করবেন তিনি। হায়দরাবাদ থেকে ফোন করে নইমুদ্দিন বলেন, “অনেকের কাছে গিয়েছি। কিন্তু আর্থিকভাবে সত্যিই খুব খারাপ জায়গায় চলে গিয়েছিলাম। কোনও কাজ নেই। চলবে কী করে? অথচ ফুটবলে এশিয়াডে শেষ ব্রোঞ্জ আমার ক্যাপ্টেন্সিতেই ভারত পেয়েছিল। তারপর থেকে এশিয়াডে আর কিন্তু কোনও পদক নেই। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান ক্লাবের হয়েও ফুটবলার এবং কোচ দুটো ভূমিকায় আমার অবদান নিশ্চয়ই কেউ অস্বীকার করতে পারবে না। বাংলার মানুষের থেকে সম্মান কিছু কম পাইনি। কিন্তু এগুলো দিয়ে তো আর্থিক সমস্যা মিটবে না। ফলে ফ্ল্যাট বিক্রি করে বাংলা ছেড়ে চলে আসা ছাড়া আর কোনও উপায় ছিল না।” নইমুদ্দিন কলকাতা ছাড়ার আগে তাঁর সঙ্গে দেখা করতে যান’, আরেক প্রাক্তন জাতীয় ফুটবলার রহিম নবি। এদিন নইমুদ্দিন বলেন, “অনেককেই বলেছিলাম। কিন্তু একা নবিই এসেছিল দেখা করতে। হয়তো সবাই খুব ব্যস্ত ছিল। তাই আসার সময় পায়নি। কিন্তু বিশ্বাস করুন, এত দূর থেকে কলকাতাকে খুব মিস করছি। আমার যাবতীয় আবেগ-অনুভূতি সব কিছুই তো জড়িয়ে রয়েছে কলকাতার সঙ্গে। কী করে ভুলব সেই দিনগুলি? যখন ট্রফি জিতেছি, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের সমর্থকরা কাঁধে নিয়ে মাঠ ছেড়েছেন। সেই কলকাতা ছেড়ে আসতে সত্যিই খুব কষ্ট হয়েছে। কিন্তু আমি নিরুপায়। আগে বাঁচতে তো হবে।” হায়দরাবাদে অনেক দিন ধরেই তাঁর আত্মিয়রা থাকেন, তাঁর মেয়েও তাকে অনেকদিন থেকেই বলছেন হায়দ্রাবাদে তাঁর কাছে গিয়ে থাকতে। তার উপর এখন তাঁর আর্থিক পরিস্থিতিও খুব একটা ভালো নয় । আর সেই জন্যই কলকাতার ফ্লাট বিক্রি করে হায়দ্রাবাদের উদ্দেশ্যে পারি দিয়েছেন নইমুদ্দিন । সঙ্গে নিয়েছেন, তাঁর শেষ সম্বল অর্জুন, দ্রোণাচার্য সহ সমস্ত পুরস্কার ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news