চ্যনেল হিন্দুস্থান ডেস্কঃ অনলাইনে পণ্যবিক্রেতা এক সংস্থার বিজ্ঞাপন দেখে বেজায় চটলেন মাস্টার ব্লাস্টার শচীন । এমনকি শুক্রবার মুম্বাই পুলিশের সাইবার শাখায় ভারতীয় দণ্ডবিধির ৪২৬, ৪৬৫ এবং ৫০০ নম্বর ধারায় সংস্থার নামে এফআইআর করলেন । বিষয়টি জানতে চাওয়া হলে সংস্থার বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করলেন শচীন । এদিন তিনি জানান, এই অনলিনে পন্য বিক্রেতা সংস্থার বিজ্ঞাপনে বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে তাঁর নাম, ছবি এবং কণ্ঠস্বর। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন মাস্টার ব্লাস্টার । মুম্বাই পুলিশের সাইবার শাখার তরফে জানানো হয়েছে, শুক্রবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪২৬, ৪৬৫ এবং ৫০০ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শচীন -এর অভিযোগ, অনলাইনে পণ্যসামগ্রী বিক্রির জন্য কোনও অনুমতি ছাড়াই তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। এভাবে শচীনের নাম ব্যবহার করে জনসাধারণকে ভুল পথে চালনার চেষ্টা করা হচ্ছে। কারণ অনেকেই শুধু শচীনের মুখ দেখে সেসব পণ্য কিনে ফেলছেন। এদিন শচীন তেণ্ডুলকর স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের তরফে একটি বিঞ্জপ্তি প্রকাশ কড়া হয়েছে । তাতে বলা হয়েছে, “পণ্য এবং পরিষেবা বিক্রির জন্য বেআইনি ভাবে শচীনের ভাবমূর্তিকে ব্যবহার করার চেষ্টা হয়েছে। ইচ্ছাকৃতভাবে আমজনতাকে ভুল পথে চালনার জন্যই এসব করা হচ্ছে।” এমনকি সোশ্যাল মিডিয়াতেও একই ভাবে ব্যবহৃত হচ্ছে শচীনের নাম । তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের কড়া হয়েছে । তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news