চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
জল্পনা শুরু হয়েছিল অনেকদিন আগে থেকেই। এবার সেই জল্পনাই সত্যি হল। বহু প্রতীক্ষিত সময়ের অবসান ঘটতে চলেছে। বলিউড অভিনেতা সালমান খান, সোনাক্ষী সিনহা সহ আরো অনেক তারকা শনিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ কাঁপাতে চলেছেন। আয়োজিত এই কনসার্টে অংশ নিতে ইতিমধ্যে কলকাতায় পারি দিয়েছেন তারকারা।
কঠোর নিরাপত্তার মধ্যে, শুক্রবার সন্ধ্যায় কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিলেন সালমান খানের সাথে জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভু দেবা এবং আয়ুশ শর্মা ছিলেন। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি খ্যাত পূজা হেগড়েও কনসার্টে অংশ নিতে চলেছেন।
https://www.instagram.com/reel/CsJ30wNI_xp/?igshid=MzRlODBiNWFlZA==
মুম্বই থেকে উড়ান সফরে শহরে এসে পা রাখলেন বলিউডের ভাইজান। ১৩ মে পুরো শহর এবার মেতে উঠবে ভাইজান-জ্বরে। এ যেন এক অনন্য উন্মাদনা। দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় পা সলমনের। ১২ মে মধ্যরাতে শহরে নামেন সলমন আর তাকে দেখতে জড়ো হয়ে যায় হাজারও অনুরাগীদের ভিড়। যেন জনসমুদ্র। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। বক্স অফিসে সাড়া দিচ্ছে না সেই ছবি, তবু সাড়া ফেলেছেন সলমন। অনুরাগীদের মনে তার স্থান অটুট এখনও। আর শহরে পা দিয়েই অনুরাগীদের সেই উচ্ছ্বাস আর উত্তেজনার আঁচ পেলেন তিনি।
https://www.instagram.com/reel/CsJWG5iveey/?igshid=MzRlODBiNWFlZA==
সেলিব্রিটিরা অনুষ্ঠানের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কালীঘাটের বাসভবনে দেখা করবেন। আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই ইস্টবেঙ্গলের তাঁবুতে মঞ্চ মাতাবেন সলমন, সঙ্গে থাকবেন জ্যাকলিন ফার্নান্ডেজ, গুরু রন্ধাওয়ার মত আরও অনেক নামীদামী শিল্পীরা। সোনালি সন্ধের আলোয় মাতবে সারা শহর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news