Breaking News
Home / TRENDING / ত্রিপুরায় গ্রেফতার তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ

ত্রিপুরায় গ্রেফতার তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ত্রিপুরায় গ্রেফতার করা হল পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস নেত্রী সায়নী ঘোষকে। রবিবার বিকেলে তাঁকে গ্রেফতার করে আগরতলা পুলিশ। রবিবার সকাল থেকেই আগরতলা পূর্ব থানায় ছিলেন সায়নী। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে সেখানে তাকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় গ্রেফতার হলেন এই তৃণমূল যুব নেত্রী। সহকর্মীর পাশে থাকতে থানাতেই রয়েছেন সুস্মিতা-সহ প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ ও কুণাল ঘোষ। সায়নীকে না ছাড়া পর্যন্ত তাঁরা থানাতেই থাকবেন বলে জানিয়েছেন রাজ্যসভার এই সাংসদ। বিজেপি-র বিরুদ্ধে থানায় ঢুকে হামলা চালানোর অভিযোগ। সুস্মিতার দাবি, থানার বাইরে লাঠি হাতে, হেলমেট পরে জমায়েত করে বিজেপি। সায়নী থানায় ঢুকতেই আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই সঙ্গে তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *