চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অবশেষে জামিন পেলেন সায়নী ঘোষ। সোমবার সন্ধ্যায় টুইট করে এ কথা জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, ‘জামিন পেলেন সায়নী ঘোষ।
আদালতকে ধন্যবাদ। ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার আইনি জবাব।’ রবিবার ত্রিপুরায় তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ গ্রেপ্তার হওয়ার পর জাতীয় রাজনীতিতে সরব হয়েছিল তৃণমূল। রবিবার বিকেলে তাঁকে গ্রেফতার করা হয়েছিল আগরতলা পুলিশ। রবিবার সকাল থেকেই আগরতলা পূর্ব থানায় ছিলেন সায়নী। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে সেখানে তাঁকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় গ্রেফতার হয় এই তৃণমূল যুব নেত্রী।
সোমবার সকালে স্নান গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে আগরতলায় পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার দুপুরে দিল্লি রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সায়নীকে গ্রেফতার বিরুদ্ধে সরব হয়েছিলেন। অবশেষে সারানি জামিন পাওয়ায় স্বস্তি পেল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news