Breaking News
Home / TRENDING / সাত আগ্নেয়গিরির বিশ্বরেকর্ড, নিঃশব্দে কিংবদন্তি সত্যরূপ

সাত আগ্নেয়গিরির বিশ্বরেকর্ড, নিঃশব্দে কিংবদন্তি সত্যরূপ

ওয়েব ডেস্ক:

বাঙালি তথা ভারতীয়দের জন্য নতুন বছরের শুরুটাকে গর্বের করে তুললেন তিনি। তিনি বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। চুপি সারে নিজের ক্ষেত্রে যিনি হয়ে উঠলেন কিংবদন্তী।

তাঁর পায়ে পায়ে বুধবার, ভারতীয় সময় সকাল ৬টা বেজে ২৮ মিনিটে তৈরি হল নয়া ইতিহাস। বিশ্বের সর্বকণিষ্ঠ পর্বতারোহী হিসেবে সেভেন সামিট ( সাত মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ) ও সেভেন ভলক্যানো ( সাত মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি ) জয় করলেন সত্যরূপ। যার ফলে তাঁর নাম এবার উঠে গেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ।

উল্লেখ্য, সাত মহাদেশের সাতটি উচ্চতম পর্বতশৃঙ্গ আগেই ছোঁয়া হয়ে গিয়েছিল সত্যরূপের। বাকি ছিল বিশ্বের সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরির শীর্ষে পা রাখা। সেই স্বপ্নকে সত্যি করতে বাঙালি যুবক পাড়ি দিয়েছিলেন দক্ষিণ মেরুর সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সিডলের উদ্দেশে। বুধবার ভারতীয় সময় সকাল ৬.২৮ মিনিটে সেই কৃতিত্ব অর্জন করলেন সত্যরূপ সিদ্ধান্ত।

উল্লেখ্য, মাউন্ট সিডলে দক্ষিণ মেরুর সর্বোচ্চ আগ্নেয়গিরি। উচ্চতা ৪২৮৫ মিটার। গত দুই মাসে আরও দুটি আগ্নেয়গিরি জয় করেন সত্যরূপ। ১০ নভেম্বর প্রথম ভারতীয় হিসেবে সত্যরূপ জয় করেন পাপুয়া নিউ গিনির সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট গিলাউয়ে ( ৪,৩৬৭ মিটার )। এবং ৬ ডিসেম্বর জয় করেন মেক্সিকোর সর্বোচ্চ আগ্নেয়গিরি পিকো দে ওরিজাবা ( ৫,৬৩৬ মিটার )।

আমাদের মনে আছে নিশ্চয়ই, ‘পিকো দে ওরিজাবা’ থেকে নামতে গিয়ে আঘাত পান সত্যরূপ। গুরুতর আহত হন সত্যরূপের গাইড সালভাদরের। যদিও এরপরও সত্যরূপ থেমে থাকেননি। এবং লক্ষ্যে অবিচল থেকে পর্বতারোহণের মানচিত্রে বাঙালিকে আকাশছোঁয়া উচ্চতায় বসালেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *