Breaking News
Home / TRENDING / এবার সমস্ত হাসপাতালে হবে কুকুরদের নির্বীজকরণের ক্যাম্প

এবার সমস্ত হাসপাতালে হবে কুকুরদের নির্বীজকরণের ক্যাম্প

ওয়েব ডেস্ক:

কুকুর হত্যার ঘটনায় ঘুম ভাঙল পুরনিগমের। এবার শহরের সব হাসপাতাল চত্ত্বরের কুকুরদের নির্বীজকরণ ক্যাম্পের সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা।

এমনিতে হাসপাতালে কুকুর, বেড়ালের দৌরাত্ব সকলেরই জানা। এতদিন এই প্রসঙ্গে দোষী সাব্যস্ত হতেন হাসাপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এবার এনআরএস-এ ১৬টি কুকুরছানার খুনের ঘটনায় আঙুল গেছে কেএমডিএ-র দিকেও। তাই তড়িঘড়ি এই নির্বীজকরণের সিদ্ধান্ত।

কেন কুকুর খুন? তার জবাবে এনআরএস হাসপাতালের কর্মীরা অভিযোগ করেছিল, হাসপাতালের ভেতরে অসংখ্য কুকুর ঘুরে বেড়ায়৷ কুকুরের কামড়ে অতিষ্ট নার্সরা৷ হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও পদক্ষেপ নেওয়া হয়নি৷ অন্যদিকে কর্তৃপক্ষ দাবি করেন, পুরনিগম খবর দেওয়া হলেও কুকুরদের ধরেননি তাঁরা৷ এমত পরিস্থিতিতে হাসপাতাল চত্বর কুকুরমুক্ত করার দাবি জানায় নার্সদের সংগঠনটি৷ এই কারণেই কি কুকুর নির্বীজকরণের সিদ্ধান্ত নেওয়া হল?

ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, হাসপাতাল চত্বরকে কুকুরমুক্ত করা সম্ভব নয়। তবে কুকুরদের নির্বীজকরণ করা হবে। রাজ্যের সব হাসপাতালে বসবে ক্যাম্প৷ চিঠি দেওয়া হচ্ছে হাসপাতাল সুপারদের৷ তারই অনুমতির অপেক্ষায় পুরনিগম৷

তবে যদি হাসপাতাল চত্বরে কুকুরদের নির্বীজকরণের অনুমতি না মেলে তাহলে পুরনিগম নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে তা করবে৷ পরে অবশ্য কুকুরগিলিকে সংশ্লিষ্ট জায়গাতেই ছেড়ে দেওয়া হবে৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *