নিজস্ব সংবাদদাতা।
আজ সরশুনা থানায় হাজিরা দেবেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। সোমবার দুপুর দুটো নাগাদ সরশুনা থানায় যাবেন তিনি। আগেও এক দফায় সরশুনা থানায় তাঁকে জেরা করেছিল পুলিশ। এ প্রসঙ্গে মুকুল জানিয়েছেন, তদন্তের স্বার্থে যখনই তাঁকে ডাকা হবে, তখনই তিনি যাবেন। তবে মুকুলের অভিযোগ, রাজ্য সরকারের পুলিশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
রেল কমিটিতে জায়গা করে দেওয়ার নামে এক ব্যক্তির থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন বিজেপির (BJP) শ্রমিক সংগঠনের নেতা বাবান ঘোষ। সেই মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। সরশুনা থানা যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগের নাম ছিল মুকুল রায়ের। তাই তাঁকে পুজোর আগে জিজ্ঞাসাবাদের জন্য একবার তলব করেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। এদিন ফের মুকুল রায়কে ডাকা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news