Breaking News
Home / TRENDING / ৫০ লক্ষ টাকার মাদক উদ্ধার শহরে, গ্রেফতার তিন

৫০ লক্ষ টাকার মাদক উদ্ধার শহরে, গ্রেফতার তিন

সূর্য সরকার।

ফের শহরে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট। যার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফের জালে পড়েছে মাদক ট্যাবলেট পাচারকারী তিন যুবকও। লালবাজার জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রগতি ময়দান থানার অন্তর্গত ক্যানাল সাউথ রোড ও চিংড়িঘাটা ক্রসিং কাছ থেকে ওই তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া যায় ৬০হাজার মাদক ট্যাবলেট, যার পোশাকি নাম ইয়াবা। ধৃতদের মধ্যে রয়েছে বসিরহাটের বাসিন্দা বাকি বিল্লা গাজী ওরফে বিল্লু (৩৬), স্বরূপনগরের বাসিন্দা আখতারুল গাজী (২৪), মনিপুরের বাসিন্দা মোহাম্মদ আলি আহমেদ (৩৩)। ধৃতদের আজ আদালতে হাজির করা হবে।

বিচারকের কাছে পুলিশ হেফাজতে চাওয়ার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে, নিজেদের হেফাজতে পেলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সম্বন্ধে আরও তথ্য জোগাড় করতে পারবে পুলিশ।অভিযুক্তদের বিরুদ্ধে মাদক দমন আইনে (এনডিপিএস) মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুজোর সময় যেভাবে মাদকবিরোধী অভিযান চলেছে। পুজো মিটে গেলেও অভিযান চালানো হচ্ছে। আর তাতেই এতো বড় সাফল্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *