Breaking News
Home / TRENDING / সাঁতরাগাছিতে পদপিষ্টের ঘটনায় একাধিক গাফিলতির রিপোর্ট!
Howrah: Footwears lie along the railway tracks at Santragachi Station where a stampede took place, in Howrah district of West Bengal, Tuesday, Oct 23, 2018. (PTI Photo) (PTI10_23_2018_000203B)

সাঁতরাগাছিতে পদপিষ্টের ঘটনায় একাধিক গাফিলতির রিপোর্ট!

প্রসেনজিৎ ধর:

সাঁতরাগাছি ওভারব্রিজে পদপিষ্ট হয়ে ২ ব্যক্তির মৃত্যুর ঘটনার পর মাসখানেকেরও বেশি সময় কেটে গেছে। অবশেষে তদন্ত রিপোর্ট জমা পড়ল। ৬ সদস্যের তদন্ত কমিটি প্রায় ৩০ পাতার এই রিপোর্ট জমা দিয়েছে। তবে, ওই রিপোর্ট দক্ষিণ-পূর্ব রেল প্রকাশ্যে আনেনি৷ সূত্রের খবর, রিপোর্টে শুধু আরপিএফই নয়, ঘোষণার গাফিলতি, স্টেশন ম্যানেজার, কমার্শিয়াল বিভাগের টিসি, টিটিআই, সিটিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আগামী দিনে এই ধরনের ঘটনা এড়াতে বেশ কিছু সুপারিশও করেছে কমিটি। এরমধ্যে রয়েছে ফুট ওভারব্রিজের সম্প্রসারণ, একাধিক নির্গমনের সিঁড়ি ও বেরিয়ে যাওয়ার রাস্তা, সিসিটিভি।

ঘটনার দিন কর্তব্যরত সব রেল কর্মীকেই জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি। তা লিপিবদ্ধ করার পর আলাদাভাবে খতিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা। এরপরেই রিপোর্ট পেশ করা হয়। ফের যাতে এমন ধরনের ঘটনা না ঘটে তার জন্য ওই কমিটি একাধিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় নাগাদ সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী ফুটব্রিজে। একাধিক ট্রেনের যাত্রীরা ফুটব্রিজ দিয়ে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করতে গেলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মৃত্যু হয় ২ জনের। দুর্ঘটনায় আহত হয় ২ শিশু-সহ ১৪ জন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *