প্রসনেজিৎ ধর:
হাওড়া: এমনিতে হাওড়া শহর জুড়েই টোটোর রমরমা। এর আওতা থেকে বাদ পড়েনি হাওড়া জেলা হাসপাতাল চত্বরও। শনিবার দুপুরে হাসপাতাল চত্বরে পরিদর্শনে এসে মন্ত্রী অরূপ রায়ের নজরে আসে বেলাগাম বিষয়টি। পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন, অবিলম্বে হাওড়া হাসপাতাল চত্বর থেকে টোটো সরিয়ে দিতে হবে। তারপরেও যদি কেউ এখানে টোটো পার্কিং করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী।
এরপরই হাওড়া হাসপাতাল চত্বর থেকে কার্যত উধাও হয়ে যায় পার্কিং করা বিভিন্ন রুটের টোটো। এতদিন ধরে হাওড়া হাসপাতাল চত্বরে টোটোর পার্কিং-এর জায়গা হয়ে উঠেছিল বলে অভিযোগ। এদিন তা সরেজমিনে দেখার পরই নির্দেশ দেন মন্ত্রী। এবং পুলিশ তৎপর হয়। মন্ত্রীর নির্দেশে কাজও দেয়— ভোজবাজির মতো নিমেষে ‘ফর্সা’ হয়ে যায় চত্বর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news