নীল বণিক:
রামনবমীর পর ফের রাজ্য জুড়ে অস্ত্র পূজায় সামিল হলেন বিশ্বহিন্দু পরিষদের কর্মীরা। দশমির দিন রাতে গোটা রাজ্যেই অস্ত্র পুজোর আয়োজন করেছিল সংগঠনটি। কলকাতা থেকে হাওড়া শহর ও শহরতলির সব জায়গাতেই হয় অস্ত্র পুজো হয় এদিন।
সংগঠনের সম্পাদক শচিন্দ্রনাথ সিংহ জানান, হিন্দু সমাজের সুরক্ষার জন্যই রাজ্য জুড়ে সস্ত্র পূজার ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, ধর্মকে বাঁচাতেই দশমিতে রাত ভর সস্ত্র পূজা করে থাকি আমরা। দক্ষিণবঙ্গের প্রায় ১২০০ কমিটিতে সস্ত্র পুজোর আয়োজন হয়। অন্য দিকে উত্তরবঙ্গের প্রায় ৩০০টি শাখায় বিশ্বহিন্দু পরিষদের সদস্যরা মা দুর্গার সামনে অস্ত্র পুজা করেছেন বলে খবর। ধর্মরক্ষায় হিন্দু দেবতারা অস্ত্রের ব্যবহারেই হিন্দুত্বকে বাঁচিয়ে রেখেছিলেন বলে মনে করেন শচীন্দ্রনাথ সিংহ।
বর্তমানে হিন্দু ধর্মের প্রতি একটি বিশেষ ধর্মের আক্রমণ বাড়ছে বলে মনে করেন তিনি। সেইজন্য হিন্দুধর্মকে রক্ষা করতেই বিশ্বহিন্দু পরিষদের কর্মীরা দশমীর রাতে অস্ত্র পুজো করেছে বলে জানান শচীন্দ্রনাথ সিংহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news