Breaking News
Home / TRENDING / পুড়ল অসংখ্য আতশবাজি, খড়্গপুরে রাবণবধে পরিবেশ মন্ত্রী!    

পুড়ল অসংখ্য আতশবাজি, খড়্গপুরে রাবণবধে পরিবেশ মন্ত্রী!    

নিজস্ব সংবাদদাতা:

পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর:  রীতি মেনেই খড়্গপুরে পালিত হল দশেরার রাবণবধ উৎসব। কথিত আছে পুরাকালে রাম নবরাত্রির শেষে দশমীর দিন রাবণকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে ছিলেন। আর সেই ঘটনার স্মরণে এবারও দেশজুড়ে পালিত হচ্ছে রাবণ বধের উৎসব। আশি বছরের ঐতিহ্য মেনে খড়্গপুরের দক্ষিণ-পূর্ব রেলের সেটেলমেন্ট গ্রাউন্ডে পোড়ানো হল বিশালাকার রাবণকে। এবার খড়্গপুরে রাবণবধ করলেন তৃণমূল বিধায়ক পরিবহন ও পরিবেশ মন্ত্রী  শুভেন্দু অধিকারী।

রাবণ পোড়া দেখতে সকাল থেকেই অসংখ্য মানুষ জরো হয় এদিন। বিভিন্ন রকম আতশবাজি ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় রাবণবধের মাঠটিকে। ছিল কড়া নিরাপত্তার বন্দোবস্ত। একদিকে দেবী দুর্গার নিরঞ্জন, অন্যদিকে রাবণ বধ করে অশুভ শক্তির বিনাশ— দুই মিলিয়ে উচ্ছ্বসিত খড়্গপুরবাসী।

যদিও রাবণবধ মানেই পরিবেশ বিরোধী অগুন্তি আতশবাজি পোড়ানো। সেই উৎসবে অংশগ্রহণ করলেন রাজ্যর পরিবেশ মন্ত্রী!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *