ওয়েব ডেস্ক:
নয়াদিল্লি: দশেরার দিনের পঞ্জাবের ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। অমৃতসর ট্রেনে চাপা পড়ে ওই মৃত্যু মিছিলের জেরে জেরে শনিবার বাতিল হয়ে গেল ৩৭টি ট্রেন। এছাড়াও রুট বদল হল ১৬টি ট্রেনের।
রেল দপ্তর জানিয়ে দিয়েছে, শনিবার সকাল থেকে ১০টি এক্সপ্রেস ট্রেন ও ২৭টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। নর্দার্ন রেলের মুখপাত্র দীপক কুমার জানান, ১৬টি ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর ১৮টি ট্রেনের রুট ছোট করা হয়েছে বাধ্যতামূলক। পাশপাশি জলন্ধর ও অমৃতসরের মধ্যে কোনও ট্রেন চলাচল করছে না আপাতত।
উল্লেখ্য, শুক্রবারের ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে রেল ইতিমধ্যে জানিয়েছে, তাদের কাছে ওই উৎসবের আগাম কোনও খবর ছিল না। আসলে অমৃতসরের জোড়া ফটকের কাছে হচ্ছিল দশেরার উৎসব। অসংখ্য মানুষ রেল লাইনের উপর দাঁড়িয়ে দেখছিল রাবণ বধের অনুষ্ঠান। সেই সময়ে চলে আসে একটি এক্সপ্রেস ট্রেন। তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় বহু মানুষ। অনেকেই চাপা পড়েন ট্রেনের নিচে। ধাক্কা লাগে রেল লাইনের আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষের গায়েও। প্রায় ৫০ থেকে ১০০ মিটার দূরে একাধিক দেহ ছিটকে পড়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অমৃতসর এবং মানয়ালের মাঝামাঝি ২৭ নম্বর গেটের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে রেলের তরফে। দশেরা অনুষ্ঠান চলাকালীন ভীড়ে ঠাসা মানুষদের উপরে দিয়ে একটি ডিএমইউ ট্রেন চলে যায়। ট্রেনের নম্বর হচ্ছে ৭৪৯৪৩। এমনই জানিয়েছেন নর্দান রেলের সিপিআরও।
তবে এই দুর্ঘটনায় যে রেল কর্তৃপক্ষ কোনওভাবেই দায়ী নয়, তা তারা সাফ জানিয়ে দিয়েছে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি কথায়, ‘ওখানে লেভেল ক্রসিং-এ রেলের দু’জন কর্মী ছিল। দু’টো গেটই বন্ধ ছিল।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news