Breaking News
Home / TRENDING / সারধাকাণ্ডে শতাব্দীকে তলব ইডির, আর্থিক লেনদেন নিয়ে উঠবে প্রশ্ন

সারধাকাণ্ডে শতাব্দীকে তলব ইডির, আর্থিক লেনদেন নিয়ে উঠবে প্রশ্ন

ওয়েব ডেস্ক:

এবার সারধা তদন্তে ডাক পড়ল শতাব্দী রায়ের। এক্ষেত্রে অবশ্য সিবিআই নয়, জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদ অভিনেত্রীকে ডাকল এনফোর্সমেন্ট ডিরক্টরেট (ইডি)। প্রসঙ্গত, সাম্প্রতিককালে রাজ্যের একাধিক দুর্নীতিমূলক কাণ্ডের তদন্তে একইসঙ্গে সিবিআই এবং ইডি তৎপর হয়েছে। সেই মতো চলছে জিজ্ঞাসাবাদ ও ধরপাকড়। ইডি সূত্রে খবর, শতাব্দী রায়কে আগামী ১২ জুলাই হাজিরা দিতে বলা হয়েছে।

ওই দিন বেলা ১২ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হতে হবে বীরভূমের দু’বারের সাংসদকে। উল্লেখ্য, তদন্তে নেমে ইডির আধিকারিকেরা জানতে পেরেছেন, সারধার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী রায়। যে কারণে ওই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয় বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির। ঠিক কোন কোন কারণে আর্থিক লেনদেন হয়েছে অভিনেত্রী সাংসদের সঙ্গে তা জানতেই এই তলব, এমনটাই সূত্রের খবর। অবশ্য সারধা চিটফান্ড মামলায় এর আগেও শতাব্দী রায়কে ডাকা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *