নীল রায়। সব্যসাচীকে মীরজাফর আখ্যা দিয়ে কার্যত বহিষ্কারের ইঙ্গিত দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার রাতে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে সুইমিং ক্লাবে বিধাননগরের মেয়রের বৈঠকে যে দল ভালো চোখে দেখেনি তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। ফিরহাদ বলেন, “এমন কাজ করার থেকে দল থেকে চলে যাওয়া ভাল। ওর যদি নুন্যতম সম্মান থাকে তাহলে চলে যাক অন্য দলে। সব্যসাচী দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ও মীরজাফর।” তিনি আরও বলেন, “যে প্রতিনিয়ত দলের ভাঙাচছে, ক্ষতি করছে। তাঁর সঙ্গে বৈঠক করে ভালো কাজ করেনি সব্যসাচী।” গতকাল বিধাননগরের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে ফিরহাদ জানিয়েছিলেন দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে রিপোর্ট দেবেন তিনি। এদিন ক্ষোভে সুরে ফিরহাদ বলেন, “আমি দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন করব।” প্রসঙ্গত, পুরমন্ত্রীর এমন বক্তব্যের পর মনে করা হচ্ছে যে কোনও মুহূর্তে তৃণমূল থেকে বহিষ্কৃত হতে পারেন রাজারহাট নিউটাউনের বিধায়ক। অন্যদিকে, এদিন তৃণমূল নেতৃত্বের নেতৃত্বে ডেপুটি মেয়রের চেয়ারে বসেই মেয়রের দায়িত্ব পালনের কাজ শুরু করলেন তাপস চট্টোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news