Breaking News
Home / TRENDING / চরম অস্বস্তিতে বিজেপি, অজিতের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ফড়ণবিসের

চরম অস্বস্তিতে বিজেপি, অজিতের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ফড়ণবিসের

ওয়েব ডেস্ক:

অন্তহীন নাটক মহারাষ্ট্রে। নয়া সংযোজন—মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়ণবিস। উল্লেখ্য, এর আগে উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়েন অজিত পাওয়ার। সব মিলিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে অস্বস্তিতে পড়ল বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে ইস্তফার কথা ঘোষণা করেন দেবেন্দ্র ফড়ণবিস। এর আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ আসে, বুধবার বিকেলের আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপিকে। এমনকী গোপনে ভোটাভুটি নয়, লাইভ সম্প্রচারের নির্দেশ দেয় শীর্ষ আদালত।

শীর্ষ আদালতের এই রায়ের পরেই দুপুরে দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে দেখা করে পদত্যাগ করেন অজিত পাওয়ার। যদিও অজিতকে নিয়ে দেবেন্দ্রর বক্তব্য, ”ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছে বলে আমাকে জানিয়েছেন পাওয়ার।”

তবে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েও দেবেন্দ্র ফড়ণবিস জানিয়ে দেন,”নির্বাচনে বিজেপি-শিবসেনা জোটকে স্পষ্ট জনাদেশ দিয়েছে জনতা। সর্বাধিক ১০৫টি আসন জিতেছে বিজেপি। শিবসেনার সঙ্গে জোট হলেও যতগুলি আসনে বিজেপি লড়াই করেছে তার ৭০ শতাংশ জিতেছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *