নিজস্ব সংবাদদাতা
ভীমা কোরেগাঁও মামলায় দিল্লি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাল মহারাষ্ট্র সরকার। সোমবার এই মামলায় অভিযুক্ত সমাজসেবী গৌতম নৌলখার নজরবন্দি অবস্থা তুলে নেওয়ার নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট। এরপর বুধবারই নবনিযুক্ত চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের কাছে সেই রায়কে পুনর্বিবেচনা করার আর্জি জানায় মহারাষ্ট্র সরকার। উল্লেখ্য, এর আগে অভিযুক্ত ৫ সমাজসেবীদের ৪ সপ্তাহ নজরবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news