নীল বণিক:
ফের সারধার কাণ্ডে গতি আনল সিবিআই। মঙ্গলবার সারধার রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারকে তলব করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উল্লেখ্য, যাঁকে সিবিআই তলব করল সেই দেবব্রত বন্দ্যোপাধ্যায়ই সারধা কাণ্ডের প্রথম তদন্তকারী অধিকর্তা ছিলেন। তাঁকে দ্রুত সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রসঙ্গত সারধার প্রথম তদন্তকারী অফিসার দেবব্রত বন্দোপাধ্যায়কে আগে দু’বার সিবিআই তলব করেছিল। কিন্তু দু’বারই তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। সূত্রের খবর, এবার দেবব্রতকে কঠোর ভাষায় চিঠি লিখেছে সিবিআই। চিঠিতে বলা হয়েছে, তদন্তে সহযোগিতা না করলে ব্যাবস্থা নেওয়া হবে। দ্রুত সারধার সমস্ত নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news