Breaking News
Home / TRENDING / ছাত্রকে মার, পুলিশে অভিযোগ জানানোয় শিক্ষিকার হুমকি

ছাত্রকে মার, পুলিশে অভিযোগ জানানোয় শিক্ষিকার হুমকি

নিজস্ব সংবাদদাতা:

ফের শহরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের ঘটনা। অভিযোগ, একটি বেসরকারি স্কুলের ক্লাস টু-র ছাত্রকে প্রচন্ড মারধর করে স্কুলের শিক্ষিকা। সল্টলেকের এক পরিচিত স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে এই অভিযোগ উঠল। সৌমজিৎ রায়(৮)-কে ক্লাস রুমের মধ্যেই মারধর করে শর্মিষ্ঠা বিশ্বাস নামে অঙ্কের শিক্ষিকা। সৌমজিৎ মারের চোটে মুখে পাচ আঙুলের দাগ ও কানে রক্ত জমে যায় ছাত্রের। আরজি কর হাসপাতালে সৌমজিতের চিকিৎসার পর বাবা শুভজিৎ, মা অভিরূপা বিধাননগর উত্তর থানায় স্কুল (হরিয়ানা বিদ্যামন্দির ) কর্তৃপক্ষ ও শিক্ষিকা শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সৌমজিতের অভিভাবকদের আরও অভিযোগ সোমবার রাতে স্কুলের প্রিনসিপ্যাল ও শর্মিষ্ঠা পুলিশে অভিযোগ ও মিডিয়াকে জানানোর জন্য তাদের হুমকি দিয়েছেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *