Breaking News
Home / TRENDING / একসঙ্গে হাঁটতে পারবে ৩ হাজার যাত্রী, রাজ্যকে রেলের উপহার সাঁতরাগাছি ফুটওভার ব্রিজ

একসঙ্গে হাঁটতে পারবে ৩ হাজার যাত্রী, রাজ্যকে রেলের উপহার সাঁতরাগাছি ফুটওভার ব্রিজ

ওয়েব ডেস্ক:

বড়দিনের আগেই রাজ্যের জন্য ভারতীয় রেলের উপহার সাঁতরাগাছি ফুটওভার ব্রিজ। রেল সূত্রে খবর, কাজ প্রায় হয়ে এসেছে। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতেই খুলে দেওয়া হবে এই ফুটওভার ব্রিজ। উল্লেখ্য, রাজ্যে এত চওড়া ফুটওভার ব্রিজ এই প্রথম। একটি নির্দিষ্ট সময়ে একসঙ্গে সাড়ে ৩ হাজার যাত্রী সাঁতরাগাছি ফুটওভার ব্রিজ ব্যবহার করতে পারবে যাতায়াতের জন্যে।

নতুন ব্রিজটি প্রস্থে ১২ মিটার। যা সাধারণ ফুটওভার ব্রিজের দ্বিগুণ। প্রসঙ্গত, সাঁতরাগাছি স্টেশনে আছে মোট ৬টি প্লাটফর্ম। নতুন এই ফুটওভার ব্রিজটি ১ নম্বর থেকে ৬ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত সংযোগ রক্ষা করবে।

এছাড়াও বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে এস্কেলেটর ও লিফটের সুবিধা। প্ল্যাটফর্মের সঙ্গে নয়া এই ফুটওভারব্রিজ এস্কেলেটর ও লিফটের মাধ্যমে যুক্ত থাকবে। তবে প্রাথমিকভাবে সিঁড়িগুলিকেই খোলা হবে ব্যবহারের জন্য। পরবর্তীতে ধীরে ধীরে এস্কেলেটর ও লিফট চালু হবে।

২০১৮ সালের অক্টোবর নাগাদ সাঁতরাগাছি ওভারব্রিজে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। আহত হন ১৪ জন। এরপরেই নয়া ফুটওভার ব্রিজের পরিকল্পনা করে দক্ষিণ-পূর্ব রেল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *