Breaking News
Home / TRENDING / ঋষভের ভুল ডিআরএস কলেই হার, ঘুরিয়ে জানিয়ে দিলেন রোহিত

ঋষভের ভুল ডিআরএস কলেই হার, ঘুরিয়ে জানিয়ে দিলেন রোহিত

ওয়েব ডেস্ক:

ঋষভের কারণেই বাংলাদেশ ম্যাচে হার, ঘুরিয়ে জানিয়ে দিলেন রোহিত। কিন্তু প্রশ্ন উঠছে, ঋষভ পন্থ আর কবে পরিণত হবেন? সব মিলিয়ে চাপে ভারতীয় দলের তরুণ উইকেট রক্ষক। কারণ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পরে আতসকাচের নীচে রাখা হচ্ছে ঋষভের পারফরম্যান্সকে।

প্রসঙ্গত, গতকালের হারের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ভারতীয় দলের DRS নেওয়ার বিষয়ে একের পর এক ভুল সিদ্ধান্ত। সেই নিরিখে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও ব্যর্থ পন্থ। যেহেতু ডিআরএস নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতা দেখাতে পারেননি তিনি। যার খেসারত দিতে হয়েছে ভারতীয় দলকে।

উল্লেখ্য, শাকিব হাল হাসানহীন বাংলাদেশ দলের অন্যতম ব্যাটিং শক্তি সে দেশের উইকেটকিপার ব্যাটসম্যান অভিজ্ঞ মুসফিকুর রহিম। যথারীতি মুসফিকুরই গতকালের ম্যাচে রং বদলে দেন। যিনি কিনা অনেক আগেই আউট ছিলেন। ডিআরএস নিলে অনেক আগেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। যুজবেন্দ্র চাহালের ওভারে পরপর দুই বলে নিশ্চিত এলবিডব্লিউ ছিলেন রহিম। যদিও দুটি ক্ষেত্রেই আবেদন নাকচ করেন মাঠের আম্পায়ার। ডিআরএস নেওয়ার জন্য ঋষভ পন্থের সঙ্গে আলোচনা করেন অধিনায়ক রোহিত শর্মা। ঋষভ দুই ক্ষেত্রেই ডিআরএস নিতে নিষেধ করেন তিনি। অথচ টিভি রিপ্লেতে দেখা যায় দুটি ক্ষেত্রেই আউট ছিলেন মুসফিকুর। অন্যদিকে একই ওভারে চাহালের শেষ বলে সৌম্য সরকারের বল ব্যাটে না লাগলেও ডিআরএস নেন ঋষভ পন্থ। টিভি রিপ্লেতে দেখা যায় নট আউট। সব মিলিয়ে ঋষভ পন্থই যে রবিবার ভারতকে ডুবিয়েছে তা স্পষ্ট।

ঋষভকে আড়াল করার চেষ্টা করেও ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মা বলেন, “ভুল রিভিউ নিয়েই ম্যাচ হারলাম আমরা। ঋষভ এখন অনেক ছোট। কখন কোথায় কী সিদ্ধান্ত নিতে হবে তা বুঝতে একটু সময় লাগবে ওর। পাশাপাশি বোলারদেরও বিষয়টা বুঝতে হবে। কারণ অধিনায়ক যদি এমন পজিশনে ফিল্ডিং করে যেখান থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।”

অতএব, রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে স্বভাবতই চাপে পরলেন ঋষভ পন্থ। প্রসঙ্গত, দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন সঞ্জু স্যামসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *