সন্তোষ সরকার:
মানুষ?
কাঠফাটা রোদে চাষ ক’রে
অক্লান্ত পরিশ্রমের ফসলে
মানব সমাজের করে গ্রাসাচ্ছাদন
সদা ব্যস্ত কৃষক-কামিন।
কলকারখানায় অমানবিক পরিশ্রম,
বয়লারের গনগনে আঁচ উপেক্ষা ক’রে
প্রতিনিয়ত জনজীবনের সেবাইত
ওরা মজদুর।
ইটভাটায়, খনি-খাদানে,
সিমেন্ট বানাতে, রক্ত, ঘাম ঝরিয়ে
মন্দির-মসজিদ-গির্জা গড়ছে যারা
ওদের পরিচয় শ্রমিক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Darun kobita and eitai hocche actual reality.
Excellent.