নিজস্ব সংবাদদাতা:
ব্যারাকপুরের ১৫ নং ওয়ার্ডের বিজেপি কর্মীরা অভিযোগ জানাল কমিশনে। তাঁদের অভিযোগ, এই ওয়ার্ডের শাসক দলের কর্মী সমর্থকেরা ভোট যাতে সুষ্ঠুভাবে না হয় তার সবরকম ব্যবস্থা সেরে ফেলেছে। বিজেপি কর্মীদের বক্তব্য, এরা চায় না এলাকার সাধারণ মানুষ সুস্থভাবে ভোট দিক।
পাশাপাশি গতকাল রাতে ওই এলাকায় ব্যাপক বোমাবাজি হয়েছে বলেও জানিয়েছে ১৫ নং ওয়ার্ডের গেরুয়া সমর্থকেরা। তাঁদের মতে, এখানে মানুষের নিরাপত্তা নেই। আরও অভিযোগ, এই সমস্ত কাজে নাকি ইন্ধন যোগাচ্ছে ব্যরাকপুরের পুলিশ, ডিএম সহ একাধিক সরকারি উচ্চপদস্ত আধিকারিকরা। বিজেপি কর্মীদের দাবি, নির্বাচন কমিশন পুরো বিষয়টি খতিয়ে দেখুক।
প্রসঙ্গত, ব্যারাকপুর যে স্পর্শকাতর কেন্দ্রে তা অনুভব করেই গতকাল আলাদা করে এই লোকসভা কেন্দ্রটিকে নিয়ে প্রাশাসনিক বৈঠক করেছিল নির্বাচন কমিশন। দায়িত্বে থাকা পুলিশ কর্তাদের বিশেষ নির্দেশও দিয়েছে কমিশনের আধিকারিকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news