Breaking News
Home / TRENDING / রাজ্যে আরও চার জনসভা করবেন মোদী

রাজ্যে আরও চার জনসভা করবেন মোদী

নীল রায়:

আবারও পশ্চিমবঙ্গে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদী। রাজ্যের পঞ্চম দফা ও ষষ্ঠ দফার আগে আরও চারটি জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্য বিজেপি সূত্রের খবর, ভোট শেষ হওয়ার আগে রাজ্যে সবমিলিয়ে ১৪-১৫টি সভা করার কথা প্রধানমন্ত্রীর। আগামী ৫ মে ঝাড়গ্রাম, তমলুকে সভা রয়েছে নরেন্দ্র মোদীর। পুরুলিয়া ও বাঁকুড়ায় জনসভা ৯ মে। এই দুটি আসনের দিকে নজর রয়েছে বিজেপির। সপ্তম দফার আগে আরও দুটি জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে নরেন্দ্র মোদীর ১০টি সভা করার পরিকল্পনা ছিল বিজেপির। কিন্তু নরেন্দ্র মোদী আগ্রহ দেখানোয় ১৬টি সভা করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *