Breaking News
Home / TRENDING / শহুরে জীবন নয়, দুর্গম সীমান্ত অঞ্চলে দাঁড়িয়ে শহীদ হলেন সন্তোষ বাবু

শহুরে জীবন নয়, দুর্গম সীমান্ত অঞ্চলে দাঁড়িয়ে শহীদ হলেন সন্তোষ বাবু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

যোদ্ধার কাজ যুদ্ধ করা। রণক্ষেত্র থেকে সে পালিয়ে যেতে শেখেনি। এই সারকথার সত্যতা ফের প্রমাণ করলেন কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবু। সোমবার রাতে ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষে শহীদ হন প্রায় ২০ জন ভারতীয় জওয়ান। তাঁদের মধ্যেই ছিলেন কর্নেল বি সন্তোষ বাবু। তিন মাস আগে হাদরাবাদে তাঁর বদলি হয়ে যায়। কিন্তু করোনা ভাইরাস এবং ভারত-চীন উত্তেজনার জন্য দুর্গম সীমান্ত অঞ্চল থেকে তুলনামূলক আরামদায়ক শহুরে জীবনে তিনি বদলি নেননি। উল্টে দেশের জন্য রণক্ষেত্রে দাঁড়িয়েই প্রাণ দিয়েছেন তেলেঙ্গানার এই যোদ্ধা।

মঙ্গলবার একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে চমকে উঠলেন সন্তোষের বাবা-মা। বাবা বি উপেন্দ্র বললেন, “গত মাসে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে ঘরে ফেরার কথা ছিল সন্তোষের। আমরা আশায় ছিলাম অনেকদিন পর আবার সবাইকে একসঙ্গে দেখতে পাব। সীমান্তে উত্তেজনার কারণে তা আর হয়নি। তবে এটা কল্পনা করতে পারছি না সন্তোষ আর কোনওদিন ফিরবে না।” ১৬ নম্বর বিহার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সন্তোষের ফেরার পথ চেয়ে ছিলেন তাঁর মা বি মল্লিকাও। মায়ের কথায়, ” দেশের কাজে নিজের জীবন বিপন্ন করার জন্য আমি গর্ব অনুভব করছি। কিন্তু মা হিসেবে আমি পুরোপুরি বিধ্বস্ত। কারণ আমাকে আর ‘আম্মা’ বলে ডাকার কেউ নেই।” তিনি আরও বলেন, “সে একজন ভালো ছেলে ছিল। ছোট বেলা থেকে সে একজন সৈনিক হতে চেয়েছিলেন।” সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত বিশাখাপত্তনমের করুকুন্না সৈনিক স্কুলে পড়াশোনা করেছেন সন্তোষ। এদিন কর্নেলের মৃত্যুর খবর শুনে বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড় ছিল দেখার মতো।

একইভাবে তামিলনাড়ুর রামনাথাপুরমের বাসিন্দা হাবিলদার পালানি, স্ত্রী ও দুই সন্তানকে ছেড়ে দেশের কাজে যোগ দিয়েছিলেন। এদিন বছর চল্লিশের ওই সৈনিকের মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। সংবাদমাধ্যমের সামনে পালানির ভাই বলেন, “কিছুদিন আগে স্ত্রীকে ফোন করে বলেছিলেন, সীমান্তে সমস্যা চলছে তাই বেশকিছুদিন কথা হবে না। কিন্তু সারা জীবনের জন্যই না কথা বলে চলে গেলেন তিনি।” লাদাখে পোস্টিং এর আগে পালানি রাজস্থান ও এলাহাবাদে ছিলেন।

এদিন পালানির মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী, বিরোধী দলনেতা এম কে স্ট্যালিন সহ আরও অনেকে। রাজ্য সরকার পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *