চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ মৎস্যজীবীদের।আগামী পাঁচ দিন বৃষ্টি রাজ্যজুড়ে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, জেলায়। শুক্রবার অতি ভারী বৃষ্টি দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে মাঝারি ও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টি হতে পারে দু-এক পশলা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতাসহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা।
কলকাতায় আজ মেঘলা আকাশ। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ২৭.৫ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৫ শতাংশ । গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে মাত্র তিন মিলিমিটার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news