ওয়েব ডেস্ক:
শান্তিপুরে বিষমদে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩। গতকাল নদীয়ার শান্তিপুরের চৌধুরীপাড়ায় বিষ চোলাই মদ খেয়ে মারা যান ৭জন। এখনও অবধি আরও ৬জনের মৃত্যুর খবর এসেছে। হাসপাতালে চিকিৎসাধীন ২৪জন।

গতকালকের ঘটনার পরে পরেই নড়চড়ে বসে প্রশাসন। ওই এলাকার আবাগারি দফতরের ওসি সহ ১১ পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়। এরপর রাজ্য সরকার সিআইডি-র হাতে তুলে দেয় তদন্তের ভার। তদন্তে নেমেই ৪জনকে গ্রেফতার করে সিআইডি। তবে মূল অভিযুক্ত চন্দন মাহাতা ইতিমধ্যে মারা গেছে।
রাজ্য সরকার গতকালই মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news