ওয়েব ডেস্ক:
পাওনা ডিএ না পাওয়ায় এবার নবান্নের ক্যান্টিনে বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে আচমকাই নবান্নের ক্যান্টিনে কোঅর্ডিনেশন কমিটির বেশ কিছু সদস্য বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁরা স্লোগান দিয়ে জানান, রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে অন্যায় হচ্ছে। ৪৮% পাওনা ডিএ মেটানো হচ্ছে না। এরফলে প্রাপ্য বেতনের অর্ধেক পাচ্ছেন তাঁরা।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত রাজ্য কোঅর্ডিনেশন কমিটির ২০জন সদস্যকে আটক করে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news