প্রসেনজিৎ ধর:
রাজ্যে শিল্পায়নের দাবিতে সারা ভারত কৃষক সমিতির ডাকে বুধবার সিঙ্গুর থেকে রাজভবন পর্যন্ত যে পদযাত্রার আয়োজন করা হয়েছিল, সেই পদযাত্রা দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে হাওড়ার বালিখাল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। এখানে মিছিলে অংশগ্রহণকারীদের স্বাগত জানান হাওড়া জেলা অভ্যর্থনা সমিতির সদস্যরা।
রাজ্যে শিল্পায়নের, ফসলের সঠিক দামের, কৃষি ঋণ মকুবের দাবিতে সিঙ্গুর থেকে রাজভবন অভিযান আয়োজন করেছে সারা ভারত কৃষক সমিতি। হাওড়ার বালিখালের সামনে থেকে শুরু হয়ে মিছিল রওনা হয় বালি, বেলুড়, ঘুষুড়ি, গোলাবাড়ি, হাওড়া ব্রিজ ধরে। গন্তব্য শহর কলকাতা, উদ্দেশ্য রাজভবন। সারা ভারত কৃষক সমিতির দাবি, এমএন রেগা প্রকল্পে কৃষকদের বছরে ২০০ দিনের কাজ ও ৩৫০ টাকা মজুরি দিতে হবে। ৬০ বছরের উর্ধ্বে গরিব কৃষকদের ন্যূনতম ছয় হাজার টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে। কেন্দ্র ও রাজ্যের সমস্ত দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি তোলে কৃষক সমিতি। কৃষক ও ক্ষেতমজুরদের পরিবারের বেকার যুবাদের চাকরির দাবিও তোলা হচ্ছে এই মিছিলে।
হাওড়ায় মিছিলে অংশ নেন দীপক দাশগুপ্ত, শ্রীদীপ ভট্টাচার্য, বিপ্লব মজুমদার সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news