Breaking News
Home / TRENDING / জলসঙ্কটে ভুগছে দক্ষিণ ভারত

জলসঙ্কটে ভুগছে দক্ষিণ ভারত

ওয়েব ডেস্কঃ

তীব্র জলসংকটে ভুগছে দক্ষিণ ভারতের একাংশ। চেন্নাই, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণাঞ্চলের বিস্তৃন এলাকায় জলের জন্য ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। বর্তমানে সবথেকে বেশী সমস্যার মুখোমুখি হয়েছে চেন্নাই শহর।

টানা ২০০ দিন চেন্নাইয়ে বৃষ্টি না হওয়ার ফলে জলসঙ্কট চরম পর্যায়ে পৌঁছেছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যেসব জলাধার থেকে চেন্নাইয়ে জল সরবরাহ করা হয়, সেসব জলাধারে এখন জল নেই বললেই চলে। চেন্নাইয়ের পুরমন্ত্রী এস পি ভেলুমানি বলেন, “২০১৭ সালে প্রতিদিন ৪৫ কোটি লিটার জল সরবরাহ করেছিলাম। এবার এখনও পর্যন্ত সাড়ে ৫২ কোটি লিটার জল সরবরাহ করা হয়েছে। তাই জলসঙ্কটের জন্য আগাম সতর্কতা জানানো হয়েছে। এদিকে শহরের বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক ঘিরে বালতি হাতে এলাকার মানুষের লম্বা লাইন চোখে পড়ছে।

অন্যদিকে, তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে হোটেল-রেস্তোরাঁ সর্বত্রই জলসঙ্কট দেখা দিয়েছে। এমনকি জলের অভাবে অনেক হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ পর্যন্ত করে দিতে হচ্ছে। সিটিএসের মতো তথ্যপ্রযুক্তি সংস্থা জলের খরচ বাঁচাতে পরিবেশবান্ধব প্লেট ব্যবহার করছে। বেশ কয়েকটি সংস্থা অফিস বন্ধ রেখে বাড়ি থেকে কাজের নির্দেশ দিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *