Breaking News
Home / TRENDING / ‌এডিলেডে কীসের উত্তাপ চড়ছে জেনে নিন

‌এডিলেডে কীসের উত্তাপ চড়ছে জেনে নিন

প্রসেনজিৎ মাহাতো
এডিলেডে উত্তাপ উঠতে শুরু করে দিয়েছে। ধুন্ধুমার লড়াইয়ের। দু–পক্ষই তৈরি। দু–পক্ষই ফুঁসছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এ লড়াই যেন সম্মানরক্ষার লড়াই। যখনই দুদলের দেখা হয়েছে, পরিস্থিতি গরমাগরম হয়েছে। স্লেজিং হয়েছে। পাল্টা স্লেজিং হয়েছে। হারার আগে হারব না—এই মানসিকতা নিয়ে নেমেছে দু দলই। তৈরি ভারত। তৈরি অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার থেকে এডিলেডে শুরু ধুন্ধুমার লড়াই। প্রথম ম্যাচের আগে শান্ত ভারত। একে বিদেশের মাটিতে খেলা। তারওপর প্রতিপক্ষের নাম যখন অস্ট্রেলিয়া। তখন তো কথাই নেই। পরিকল্পনা করে এগোতেই হবে। লোকে যতই বলুক না কেন, এই অস্ট্রেলিয়া আর সেই অস্ট্রেলিয়া নেই। ভারতীয় শিবির এই ধারনাটা মনের মধ্যে একেবারেই আনতে চায় না। তঁাদের কাছে, অস্ট্রেলিয়া মানে বরাবরের সেরা দল। যাদের বিরুদ্ধে জিততে গেলে বেগ পেতে হবে।
অসি বধে ভারতের প্রধান অস্ত্র হল, পেস অ্যাটাক। ভারতীয় পেসাররা ছন্দে থাকলে আর কোনও কথাই নেই। বিরাট জানিয়েছেন, আমাদের আলাদা কোনও বিশেষ শক্তি নেই। আমরা সব বিভাগেই সেরা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করব। অস্ট্রেলিয়া দারুণ দল। ওদের দেশে খেলা। ওরাই এগিয়ে। তবে, লড়াই হবে সেয়ানে–সেয়ানে।’‌ বিরাট আগ্রাসী হলেও বেশি আগ্রাসন দেখাতে চান না। অসিদের ফেবারিট বললেও ভারতের বিরুদ্ধে নামার আগে অসিরা যথেষ্ট চাপে। কারণ,ওরা শেষ পঁাচটি টেস্টের চারটিতে হেরেছে, একটি ড্র করেছে। ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে ওরা মরিয়া হয়ে কামড় দেবে।t

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *