Breaking News
Home / TRENDING / প্রচারে বেরিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার সানি দেওয়াল, জানুন বিস্তারিত

প্রচারে বেরিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার সানি দেওয়াল, জানুন বিস্তারিত

ওয়েব ডেস্ক:

নিজের এলাকায় প্রচারে বেরিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে সানি দেওয়াল। ভাগ্যের জোড়ে বাঁচলেন বলিউডের নায়ক। এদিন প্রচারে বের হয়েছিলেন লোকসভায় পদ্ম প্রতীকে দাঁড়ানো অভিনেতা। তখনই তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পর পর তিনটি গাড়ি সানির গাড়িকে ধাক্কা দেয়। যদিও পঞ্জাবের গুরুদাসপুরের বিজেপি প্রার্থী অক্ষত রয়েছেন বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে সানির গাড়ির একটি চাকা আচমকা ফেটে গিয়ে বিপত্তি হয়। গুরুদাসপুরের সোহাল গ্রামের একটি গুরদোয়ারের সামনে এই ভয়াবহ ঘটনা ঘটে। এদিন, ফতেগড়ে সভার জন্য যাচ্ছিলেন সানি দেওল। মাঝ রাস্তায় দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য বেঁচে যান সানি দেওয়াল।

পুলিশ সূত্রের খবর, মোট ৪ টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যার একটি গাড়ি সানি দেওলের। যদিও দুর্ঘটনার পর প্রয়োজনীয় মেরামতি সেরে সানি ফের নিজের গন্তব্যে যাত্রা করেন।

উল্লেখ্য শেষ দফার ভোটে রয়েছে পঞ্জাবের গুরুদাসপুরে। সেখানে বিজেপির সানি দেওলের সঙ্গে কংগ্রেসের সাংসদ সুনীল ঝাখরের লড়াই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *